
আওয়াজ অনলাইন: ভূমিকম্পে কাঁপল ভারত ও পাকিস্তানের কিছু অংশ। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন অবশ্য বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬।
এই ভূমিকম্প দিল্লিসহ ভারতের উত্তর অংশে অনুভূত হয়েছে। একই ভূমিকম্পে কেঁপেছে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ বেশ কয়েকটি শহর।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদায় দুপুর ১টা ৩৩ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।
Earthquake of Magnitude:5.4, Occurred on 13-06-2023, 13:33:42 IST, Lat: 33.15 & Long: 75.82, Depth: 6 Km ,Location: Doda, Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/OyJTMLYeSm@ndmaindia @Dr_Mishra1966 @Indiametdept @KirenRijiju pic.twitter.com/6Ezq3dbyNE
— National Center for Seismology (@NCS_Earthquake) June 13, 2023
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কাশ্মীরের পূর্বাঞ্চলে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার, বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এর কেন্দ্র উত্তর ভারতের পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে।
এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প