
আওয়াজ অনলাইন: উত্তর-পূর্ব কাজাখস্তানে বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৩১৬ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। উচ্চ তাপমাত্রা ও বাতাসের পরিবর্তনের দিক প্রতিক্রিয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বাড়িগুলো নিরাপদ রয়েছে।
এর আগে তারা জানায়, আগুনে গ্রাস হওয়া ৬০ হাজার হেক্টর বনভূমিতে আটকা পড়া বনকর্মীদের খুঁজতে অনুসন্ধান চলছে।
এদিকে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শনিবার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেছেন।
এক হাজারেরও বেশি মানুষ আগুন নেভানোর প্রচেষ্টায় অংশ নিচ্ছেন, যাদের বেশিরভাগই প্রতিরক্ষা এবং জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের।
প্রাক্তন সোভিয়েত দেশটির স্থানীয় কর্তৃপক্ষের মতে, বৃহস্পতিবার বজ্রপাতের মাধ্যমে বিশাল দাবানলের সূত্রপাত হয়।
এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তোকায়েভের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প