প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৩:৩৯ পি.এম
ভেড়ামারায় বিশ্ব “মা” দিবস উদযাপন

জাহিদ হাসান: "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এই স্লোগান উচ্চারণ এর মধ্য দিয়ে কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার বারান্দায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য- নিলুফার ইয়াসমিন ঝর্ণা, হাসিনা বেগম, তথ্য আপা কর্মকর্তা তানিয়া খন্দকার, জাতীয় মহিলা সংস্থার অফিস ইনচার্জ আসমান আলী সহ প্রশিক্ষণার্থী গণ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সেলাই প্রশিক্ষনার্থী মোছাঃ শামসুন্নাহার ও গীতা পাঠ করেন, সেলাই প্রশিক্ষণার্থী মিতা কুমারি। পরিশেষে চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্নার সুস্থতার জন্য দোয়া করা হয়।
এছাড়াও বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন।
উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমগীর হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.