হোম » আন্তর্জাতিক » সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক গ্রুপের সংঘর্ষে ২৫ জন নিহত

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক গ্রুপের সংঘর্ষে ২৫ জন নিহত

আওয়াজ অনলাইন: সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ’ ৮৩ জন।  

সুদানের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, প্যারা মিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না।

প্যারা মিলিটারিকে ভেঙে দিলেই শুধু সংলাপ হতে পারে বলে জানানো হয়। এদিকে, সুদানের রাজধানী খার্তুমে রোববার সাধারণ ছুটি  ঘোষণা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!