
আওয়াজ অনলাইন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে সাতজনের মৃত্যু হয়েছে। ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছেজ পুলিশ। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ সংবাদ জানিয়েছে।
সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-তে দুটি পৃথক স্থানে সর্বশেষ হামলা হয়েছে।
হামলাকারীর নাম ঝাও চুনলি (৬৭)। তিনি স্থানীয় বাসিন্দা।
বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে চারজনের মরদেহ একটি মাশরুম খামারে পাওয়া যায়। সেখান থেকে কিছুদূরে বাকি তিনজনের মরদেহ পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে ইদানিং হরহামেশাই বন্দুকধারীদের এমন হামলার বিবরণ নিউজে আসছে।
যারা পৃথিবীকে নীতি, সভ্যতা, আর নিরপেক্ষ ও সন্ত্রাসবাদের বুলির ট্যাবলেট খাওয়ায় তাদের দেশে এমন হামলা সত্যি খুব ন্যাক্কারজনক। ঘর ঠিক না রেখে পর ঠিক রাখার মানসিকতা যুক্তরাষ্ট্রকে পরিহার করতে হবে এমন মন্তব্য করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমের ক্রাইম রিপোর্টার আরেন বেন ডাম।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প