হোম » আন্তর্জাতিক » মিয়ানমারে বিদ্রোহী-জান্তা বৈঠক

মিয়ানমারে বিদ্রোহী-জান্তা বৈঠক

আওয়াজ অনলাইন: মিয়ানমারের জান্তা সরকার তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে। যেসকল এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে ভিন্ন পথে নির্বাচনের আয়োজনের জন্য এ আলোচনা করা হয়েছে বলে জানা যায়।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট  জানায়, রাজধানী নেপিদোতে শান স্টেট প্রোগ্রেস পার্টি , ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নেতাদের সঙ্গে তিন দিনের আলোচনায় বসেছে জান্তা সরকারের প্রতিনিধিরা।

এসব সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

গত বুধবার মিয়ানমারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের সময় সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের ব্যাপারে দৃঢ় লক্ষ্যের কথা জানান। তবে ওই দিন এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি প্রকাশ করেননি।

মিয়ানমারের রাষ্ট্রীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিগত দুই বছরে কোনো প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি মিয়ানমারের জান্তা সরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!