
আওয়াজ অনলাইন: গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফর্মূলা বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন।
জেলেনস্কি এক টুইটার বার্তায় বলেন, জি২০ জোটের সভাপতি হিসেবে আমি ভারতের সাফল্য কামনা করি। আমি এ প্ল্যাটফরমেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম।
এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট জি-২০’র সভাপতির দায়িত্ব পালন করছে ভারত।
এ বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিজনিত বিষয়ে কথা বলেছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
তবে ভারতের কাছে থেকে কোনো রকম সহযোগিতা ইউক্রেন পাবে না তা বলাই বাহুল্য। কেননা ভারতের পররাষ্ট্রনীতি রাশিয়া কেন্দ্রীক এমনটা মন্তব্য করেছে ইউক্রেনের অনেক মিডিয়া বিশ্লেষক।
সূত্রঃ বাংলাভিশন

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প