হোম » আন্তর্জাতিক » তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম ৪৩ চীনা যুদ্ধবিমানের

তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম ৪৩ চীনা যুদ্ধবিমানের

আওয়াজ অনলাইন: চীন তাইওয়ানের ভিতরে যুদ্ধবিমান মহড়া চালিয়েছে। তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে ৪৩টি ‍যুদ্ধবিমান। এবিষয়ে তাইওয়ান বেশ উদ্বেগ প্রকাশ করেছে। খবর আল-জাজিরা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনা যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি আসলে তাইওয়ানের পক্ষ থেকেও বেশকিছু যুদ্ধবিমান উড্ডয়ন করে এবং চীনা যুদ্ধবিমানগুলোর গতিপথ অনুসরণ করে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের ওপর বেইজিংয়ের শাসন মেনে নিতে চাপ বাড়িয়েছে। তাইওয়ান চীনের এমন চাপের জবাবে জানিয়েছে, তারা শান্তি চায় কিন্তু আক্রান্ত হলে জবাব অবশ্যই দেবে তারা।

যুক্তরাষ্ট্র ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের আওতায় তাইওয়ানকে এই সামরিক সহায়তা দেবে। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাইপে। তবে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ চীনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ বাংলাভিশন টিভি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!