
ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের নির্বিচার গু’লিব’র্ষণে ফিলিস্তিনের অন্তত চার যুবক প্রা’ণ হারিয়েছেন। মঙ্গলবার গুলি করে হ’ত্যা করা চার ফিলিস্তিনির মধ্যে দুইজন আপন ভাই রয়েছেন। খবর আল-জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে রামল্লাহ শহরের কাছে একটি গ্রামে হামলা চালায় ইসরাইলিরা। এ সময় জাওয়াদ এবং সাফের আব্দুর রহমান রিমাউয়ি নামে দুই সহোদর ইহুদিবাদীদের গুলিতে প্রাণ হারান।
এদিকে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে মঙ্গলবার সকালে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা। এর কয়েক ঘণ্টা আগে পশ্চিমতীরের আল খলিল শহরের কাছে বেইত উমার টাউনে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে মুফিদ মোহাম্মদ ইখলি নামে আরেক ফিলিস্তিনি নিহত হন।
ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ে প্রতিবাদ জানান। সংঘর্ষে আরও ৯ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের বুকে ও তলপেটে গুলি লেগেছে।
###SSS

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭