হোম » আন্তর্জাতিক » নিউ ইয়র্কের কাউন্সিলওমেন হওয়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ

নিউ ইয়র্কের কাউন্সিলওমেন হওয়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ

আওয়াজ অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রথম বাংলাদেশি কাউন্সিলওমেন হতে চলছেন শাহানা হানিফ। মঙ্গলবারের (২২ জুন) প্রাইমারিতে ‘থার্টি নাইন ডিস্ট্রিক্ট’ থেকে কাউন্সিলর পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে তিনি। ২৯ জুন চূড়ান্ত ফল ঘোষণা হবে।

ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রাইমারিতে জয়ীরাই ২ নভেম্বরে মূল নির্বাচনে বিজয়ী হবেন বলে ধারণা করা হয়।

নগরীর কুইন্স থেকে বিচারক পদে নির্বাচন করা আরেক বাংলাদেশি সোমা সাইদও এগিয়ে আছেন। এ দুই নারী ছাড়াও সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একাধিক পদে লড়ছেন ১২ বাংলাদেশি।

মায়া উইলি ও ক্যাথরিনকে পেছনে ফেলে নগরীর মেয়র পদে সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন। ছবি- সংগৃহীত।/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!