
আওয়াজ অনলাইন : ইরানে ১৮ জুন ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার এ নির্বাচনের শতকরা ৯০ ভাগেরও বেশি ভোট গণনার পর আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। তিনি ১ কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন, যা গৃহীত ভোটের প্রায় ৬২ শতাংশ।
শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, কাতারের আমির, কুয়েতের আমির, ওমানের সুলতান, আজারবাইজানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার আলাদা আলাদা বার্তা পাঠিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান।
/এইচ.

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী