হোম » আন্তর্জাতিক » হিজবুল্লাহর রকেট হামলা মোসাদের সদর দফতরে

হিজবুল্লাহর রকেট হামলা মোসাদের সদর দফতরে

তেল আবিবে অবস্থিত ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ বুধবার জানিয়েছে যে তারা তেল আবিবের কাছে মোসাদের সদর দফতর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরাইলের অর্থনৈতিক রাজধানী তেল আবিবে সতর্কীকরণ সাইরেন বেজে উঠে। এ সময় নেতানিয়া শহরসহ মধ্য ইসরাইলের অন্যান্য শহরেও সাইরেন বাজানো হয়েছিল। তাদের ছোড়া রকেটটি মোসাদের সদর দফতরে হামলারই আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হয়। সেজন্য কোনো হতাহত ঘটেনি।

ইসরাইলি বাহিনী বলেছে যে সিরিয়া থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশকারী একটি ড্রোন গ্যালিল সাগরের দক্ষিণে যুদ্ধবিমান দ্বারা বাধা দেয়া হয়েছিল।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সম্প্রতি ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করেছে। এতে দক্ষিণ লেবাননের সীমান্তে কয়েক মাস ধরে চলা সংঘর্ষ তীব্রতর হয়ে ওঠেছে।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!