
ভারতের সেভেন সিস্টার যেনো এক উত্তপ্ত ভূ-খন্ড হয়ে আছে। বিদ্রোহ ছড়িয়ে পড়ছে পুরো সেভেন সিস্টার জুড়ে এই আশংকায় বন্ধ করা হয়েছিলো ইন্টারনেট সেবা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পাঁচটি জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। তবে মোবাইল ডেটা এখনো বন্ধ রয়েছে।
রাজ্যের রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার তিন দিন পর বৃহস্পতিবার (১২ সেপ্টেস্বর) তা চালু করা হলো। মূলত পাঁচ দিনের জন্য নির্ধারিত এই নিষেধাজ্ঞাটি এখন আংশিকভাবে শিথিল করা হয়েছে। তবে মোবাইল ডেটা পরিষেবাগুলো এখনো স্থগিত রয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। আজ তিন দিন পার হলে মনিপুর সরকার পাচটি উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফের চালু করেছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প