
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে জরায়ু ক্যান্সার প্রতিরেধে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫আগস্ট) সকালে সদরের বাসাইল পাইলট উচ্চ বিদ্যারয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শার্লী হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই বিদ্যারয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ।
রবিবার সকালে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৮টি বিদ্যালয়ে একযোগে এই টিকাদান শুরু হয়। আগামী ১৮ কর্মদিবসে উপজেলার পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এবং স্কুল বহির্ভূত মোট ৭হাজার ৬২৩ জন কিশোরীকে এই টিকাদানের আওতায় আনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ