
মোঃ আবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম এবং প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভলু, ইউপি সদস্য মোঃ খোকন, অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য অপু দাস শিক্ষকসহ শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল