
মোঃ ইসলাম: “মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুািণ্ঠত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাস্তবায়নে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার পক্ষে ডা. ডদলিপ মালাকার, সদর থানার অফিসার ইনচার্জ (অপা:) আব্দুল লতিফ শেখ, মৎস কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা প্রমুখ। সভাটি পরিচালনা করেন স্যানিটারী ইন্সপেক্টর আখতার ফারুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল