
রাকিবুল হাসান রাকিব: আগামী ১৭-২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ কে এম জোবায়ের গালীবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম ডাঃ শাহানাজ, সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু প্রমুখ।
সভায়, আগামী ১৭-২২ ডিসেম্বর পর্যন্ত যে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যেন সকল পরিবারই স্বাস্থ্য সেবা সঠিকভাবে পেয়ে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ