
আওয়াজ অনলাইন : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালে রোগী ভর্তির হার বেড়েছে বহুগুণ। করোনা চিকিত্সার জন্য নির্ধারিত প্রতিটি সরকারি হাসপাতালে প্রতিদিন কয়েকশ’ রোগী আসছে। রোগীর বাড়তি চাপ সামাল দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এক হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল তৈরি হচ্ছে।
করোনা অতিমারি পাল্টে দিয়েছে দেশের চিকিত্সা সেবার চিরচেনা সব চিত্র। রোগী নিয়ে হাসপাতালের সামনে স্বজনদের ভিড়। শয্যা না পেয়ে তাদের ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতাল ১৩৩টি। এগুলোতে সাধারণ শয্যা সংখ্যা ১৬ হাজার ৩৭৮টি। প্রতিটি হাসপাতালে প্রতিদিন গড়ে ১২৩ জনের বেশি রোগি ভর্তি হচ্ছেন। প্রতিটি আইসিইউতে ভর্তির জন্য প্রতিদিন অপেক্ষায় থাকেন প্রায় ১০ জন রোগী। বিভিন্ন জেলা থেকে রোগী আসায় ঢাকার হাসপাতালগুলোতে চাপ বেশি।
পরিস্থিতি সামাল দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলটিকে অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে। এক হাজার শয্যার এই হাসপাতালে অক্সিজেন সেবাসহ আইসিইউ এবং এইচডিইউ সুবিধা থাকবে। তিনি জানান, শনিবার আংশিক চালু হবে এই অস্থায়ী হাসপাতাল।
ছবি: সংগৃহীত।/এইচ.