
আওয়াজ অনলাইনঃ নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর পান্থপথ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।
চয়নিকা চৌধুরী নির্মিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমণি। এর শুটিং শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা