হোম » বিনোদন » পপ তারকা শাকিরা পা রাখলেন ৫০-এ

পপ তারকা শাকিরা পা রাখলেন ৫০-এ

জনপ্রিয় ল্যাটিন পপ তারকা শাকিরা। যিনি একই সঙ্গে গান এবং নাচের মাধ্যমে পুরা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে মাতেননি এমন হয়তো খুব কম লোককেই পাওয়া যাবে। এছাড়াও তার গাওয়া লা লা লা, হিপস ডন্ট লাই, গানগুলো এখনো ফুটবল বিশ্বকাপে উল্লাসের গান হিসাবে সবার কাছে বহুল জনপ্রিয়। বিখ্যাত সব গান ও নাচের তালে সব যুগেই দর্শক মাতাতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। আজ এই পপ তারকা ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পা দিলেন।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গাইতে গিয়ে পরিচয় হয়েছিল ফুটবল ক্লাব বার্সা তারকা ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। এরপর এক ছাদের নিচে তাদের বসবাস ১১ বছর। ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা। মূলত পিকের বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন উঠেছিলো যা পরবর্তীতে তাদের সংসারে ভাঙন ধরায়। বর্তমানে শাকিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করছেন।

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। তবে শাকিরা নামেই সমধিক পরিচিত। ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বার্রাংকিলাতে জন্ম তার। আর সেখানেই বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তার নিজস্ব বেলি ড্যান্সিং-এর সাথে তিনি তার কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, পূর্ব মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!