হোম » অর্থনীতি » হবিগঞ্জে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ

হবিগঞ্জে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ

আওয়াজ অনলাইন : ভারতের রপ্তানি বন্ধের এক খবরেই রাতারাতি হবিগঞ্জের পেঁয়াজের বাজার তেঁতে উঠেছে। এক দিন না যেতেই জেলাজুড়ে লাফ দেয় খুচরা ও পাইকারি দাম।

৯০ টাকা কেজি দরের পেঁয়াজ কোথাও কোথাও বিক্রি হচ্ছে ২২০ থেকে আড়াই শ; টাকায়!

এমন পরিস্থিতিতে পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসন। জেলায় খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে তার কার্যালয়ে পেঁয়াজ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পেঁয়াজের দরের এমন লাফানোকে প্রোপাগান্ডা বলে জানান হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।

এরপর হবিগঞ্জের বাজারে পেঁয়াজের মূল্য বেঁধে দেন তিনি। তিনি জানান, পাইকারি এলসি পেঁয়াজের মূল্য ১২০ টাকা এবং খুচরা মূল্য ১২৫ টাকার বেশি হতে পারবে না।

ডিসি আরও জানান, সভার নির্দেশনা অনুযায়ী খুচরা বিক্রেতারা এক বা দুই বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে কিনতে পারবেন না। খুচরা ক্রেতারা ক্রয় করতে পারবেন সর্বোচ্চ ১ কেজি। বিক্রেতাদের সর্বনিম্ন ২৫০ গ্রাম পেঁয়াজ বিক্রি করতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!