প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

চাটখিল প্রতিনিধি : প্রধানমন্ত্রী ত্রান তহবিল হতে প্রাপ্ত অসুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সভাকক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩ টায় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮ জনকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।
চেক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর জসীম উদ্দিন বাবলু, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাবেক ছাত্র নেতা নজরুল দেওয়ান, দিদারুল আলম ও সাইফুল গাজী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.