হোম » অর্থনীতি » কাওয়াকোলা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

কাওয়াকোলা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা  ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 
বুধবার (৩১মে) সকাল ১০ টায়  ইউনিয়ন পরিষদের কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আলী আশরাফ সরকার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সী, গাজী আকবর আলী,  সুরুজ্জামান তালুকদার প্রমূখ।
এ বাজেটে সম্ভাব্য মোট আয় ধার্য্য করা হয় ৩ কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ৩৭৯ টাকা, ব্যয় ধার্য্য করা হয় ৩ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৭৪৫ টাকা এবং উদ্বৃত্ত ২৩ হাজার ৬৩৪ টাকা ধরা হয়েছে।
এসময় হিসাব সহকারী ও কম-কম্পিউটার জাহিদুল ইসলাম, উদ্যাক্তা মোঃ ইউসুফ হোসাইন রিকন,ইউপি সদস্য গণ, সাংবাদিকবৃন্দসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!