প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শাহজাহান সিরাজ: গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ২৭ মে শনিবার সকাল থেকে টানা ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
এই নির্বাচনে একদিকে হক্কানী, শান্ত, ফুল, সাবিন, বাবু, মির্জা ও কামাল পরিষদ আর অন্যদিকে শাহান, রশিদ, নওশের, সবুর, রঞ্জু ও মিলন পরিষদ এবং আবুল খায়ের মোঃ সেলিম পারভেজ, ওয়াহিদ মুরাদ লিমন, আবুল বাশার মাহমুদ, সজীব দত্ত অর্ডিনারি গ্রুপে প্রতিদ্বন্দিতা করছেন।
এর বাইরে এসোসিয়েট গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবুল আলম, পিন্টু ভট্টাচার্য, মুক্তাদুর রহমান মিঠু, তৌহিদুর রহমান মিলন, দীপঙ্কর সাহা বাপ্পা, হাসান মাহমুদ জনি, ইমরান কবির শামীম, আলী কাওছার সরকার বাবুল, এ এস এম তাসফির রহমান ইথার, আজহারুল ইসলাম সঞ্জু, রকিবুল হাসান সুমন, এস এম রাশেদ মোস্তফা জুয়েল, নুর আলম, এরশাদ মল্লিক অনু এবং চঞ্চল মালাকার শুভ।
এই নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ৮শ'৯ জন এবং এসোসিয়েট গ্রুপে ৩শ'১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
গাইবান্ধা জেলা প্রশাসনে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান ও এনডিসি মোঃ জুয়েল মিয়া এই নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে আছেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.