
আওয়াজ অনলাইন: দাম কমানোর লক্ষ্যে সব ধরণের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
আমদানিতে সংশোধন বিষয়ক বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, শুল্ক প্রত্যাহার সুবিধার মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হবে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে আগামী ৩০ মে পর্যন্ত চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করে।
আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। এছাড়া নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
সাংবাদিকদের বাণিজ্য সচিব আরও বলেন, ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় চিনি ও ভোজ্য তেলের দাম দেশের বাজারে বেড়েছে।
ভোজ্য তেল ও চিনির দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।