প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আওয়াজ অনলাইন: জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকটিকেট ও প্রথম দিনের কভার অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.