
আওয়াজ অনলাইনঃ গত ১৮ জুন ২০২৫ তারিখে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৩১ সদস্য বিশিষ্ট জনতা ব্যাংক পিএলসি. শাখা আহব্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মনির আহমেদ-কে আহব্বায়ক ও মো: মনছুর রহমান-কে সদস্য সচিব করে ৩ (তিন) মাসের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে কমিটির কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলকে বাঁধাগ্রস্ত করার জন্য জনতা ব্যাংক পিএলসি. এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান এর বরাত দিয়ে মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দ গত ০৩ জুলাই ২০২৫ কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব মো: মনছুর রহমান-কে ব্যবস্থাপক পদ হতে অব্যাহতি দিয়ে বদলীর আদেশনামা জারী করেন।
একই বদলীর আদেশনামায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফজলুল হক মুসলিম হলের সাবেক ছাত্রদল নেতা-কে বাউবি শাখার ব্যবস্থাপক পদ হতে অব্যাহতি প্রদান করেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দ দায়িত্ব গ্রহণের পর হতেই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী জনতা ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারীগণকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করাসহ আওয়ামীলীগের ফ্যাসীবাদী চিন্তাধারাপুষ্ট কর্মকর্তাদের-কে লোভনীয় পদে পদায়ন করছেন। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি, শ্যামলী ও ফার্মগেটসহ রংপুর বিভাগের আওতাধীন অনেক শাখার আওয়ামী মদদপুষ্ট ব্যবস্থাপকগণ-কে বহাল তবিয়তে স্বীয় পদে রেখে বর্তমান সরকার বিরোধী কর্মকান্ড বাস্তবায়ন করার কাজে লিপ্ত রেখেছেন।
গত ৪ জুলাই ২০২৫ তারিখের প্রকাশিত রিপোর্টে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান এর নির্দেশনা মোতাবেক মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দ বদলীর আদেশনামা জারী করেছেন মর্মে উল্লেখ আছে, যা সঠিক নয়। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান অত্র ব্যাংকে যোগদানের পর হতেই যুগোপযোগী বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তারই অংশ হিসেবে ১০০ দিনের বিশেষ কর্মসূচীসহ আমানত সংগ্রহ ও খেলাপী ঋণ আদায়ের জন্য মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান কর্তৃক গ্রহীত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইতোমধ্যে জনতা ব্যাংক পিএলসি. আলোর মুখ দেখতে শুরু করেছে। মো: আনিছুর রহমান আকন্দ এর মতো ফ্যাসিস্ট এর দোসরদের রাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক এর গুরুত্বপূর্ন পদে রেখে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন অধরাই থেকে যাবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে