
ভোলায় কয়েক দফা জোয়ার ও টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকদের অন্তত ২০ হাজার হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। পুরো বীজতলা ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন। ক্ষতির মুখে থাকা কৃষকরা নতুন করে কীভাবে ঘুরে দাঁড়ানোর এমন চিন্তার ছাপ তাদের মধ্যে। রাজাপুর ইউনিয়নের কৃষক জাহাঙ্গির মিঝি, ইসহাক, মনির ও সালাউদ্দিন বলেন, জোয়ারে বেশ কয়েকবার বীজতলা নষ্ট হয়ে গেছে। পুনরায় তৈরি করেছি তাও জোয়ারে নষ্ট হয়েছে। এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, সংকট মোকাবেলায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জোয়ারে কিছুটা ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ বছর জেলায় এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান