হোম » অর্থনীতি » গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবদুল হান্নান চৌধুরী। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীকে ‘গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩’-এর ধারা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

ড. আবদুল হান্নান চৌধুরী তার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!