
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত রোববার (১৭ই ডিসেম্বর) রাতি অনুমান সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ – পরিদর্শক (এসআই) মোঃ মনজুর মোর্শেদ মন্ডল, এএসআই মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের ছোট চাপড়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে গাঁজা ব্যবসায়ী বাবুর আলী প্রাং (৬৫) কে তার নিজ বাড়ি পাশে কাঁচা রাস্তার উপর থেকে ৫৫ গ্রাম গাঁজাসহ ও ঝিনাই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গাঁজা ব্যবসায়ী সোহেল (৪০) কে একই জায়গায় থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সর্বমোট দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত দুই গাঁজা ব্যবসায়ীকে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি