হোম » অপরাধ-দুর্নীতি » দোহাজারী পৌরসভাস্হ ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা  জরিমানা

দোহাজারী পৌরসভাস্হ ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা  জরিমানা

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্হ মেয়াদোত্তীর্ণ পণ‍্য বিক্রি ও মূল‍্য তালিকা প্রদর্শন না করায় ৯ দোকানীকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমান আদালত।

গত ( ০৯ ডিসেম্বর )বিকাল  থেকে সন্ধ্যা পর্যন্ত দোহাজারী পৌরসভাস্থ বাজারে একটি মোবাইল কোর্ট পরিচলনা করা হয়।মোবাইল কোর্টে ৭টি মুদি দোকান ও ২ টি ফলের দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কবিহীন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার ( ভুমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে জরিমানা প্রাপ্ত দোকানগুলো হলো, সদর বাজারের মের্সাস গরিবের নেওয়াজ এন্টারপ্রাইজের মো. আব্দুল কাদের ১০ হাজার টাকা, কামাল স্টোরের মো. কামাল হোসেন ৫ হাজার টাকা, এ. জে সুপার সপের মো. ছৈয়দ নুর ৫ হাজার টাকা, খাগরিয়া স্টোরের মো.আমান উল্লাহ ৫ হাজার টাকা, হক স্টোরের মো. শহিদ ২ হাজার টাকা, সুমন স্টোরের মো. নুরুল আমিন ৫ হাজার টাকা, মদিনা স্টোরের মোহাঃ হারুন ১০ হাজার টাকা, মো. ইলিয়াছ ১০ হাজার টাকা, সাইদুল ইসলাম সিহাব ৫ হাজার টাকা। চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা সাংবাদিকদের জানান, দ্রব‍্যমূল‍্য স্থিতিশীল রাখতে এবং পণ‍্যের গুনগত মান নিশ্চিতকরনে এ অভিযান অব‍্যাহত থাকবে।

এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!