
গত সোমবার ( ১১ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সদর বাজার ও বৈলতলী ইউনুছ মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার ( ভুমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
অভিযানে জরিমানাপ্রাপ্ত দোকানগুলো হলো, সদর বাজারের ইলিয়াছ ষ্টোর ১০ হাজার, এম. এ হাকিম ষ্টোর ১০ হাজার, জাফর ষ্টোর ২ হাজার, মক্কা মদিনা ষ্টোর ৫ হাজার, ফজল করিম (চায়ের দোকান) ১ হাজার, পারভীন ষ্টোর ৫ হাজার, ও বৈলতলী ইউনুছ মার্কেটের মোহাঃ ইউছুপ ১ হাজার, বিকাশ ষ্টোর ১০ হাজার, হাজী মোতালেব এন্ড সন্স ১০ হাজার ও ফোরক ষ্টোর ৫ হাজার টাকা।চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং পণ্যের গুনগত মান নিশ্চিতকরনে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান