
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশী এক নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেছে।
জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পকেট এলাকায় ৮৯৩ নং পিলারের কাছে ভারতীয় কাটা তারের পাশে পোশাক শুকাতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে লাঞ্চিত হয়েছেন জোহরা বেগম (৪৮) নামে এক নারী। তার পিতার নাম নেহাল উদ্দিন।
তবে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে বলেন, ওই নারী মাদক আনতে গিয়েছিল সীমান্তে।
এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশী বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সিংগীমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান