হোম » অপরাধ-দুর্নীতি » দিনদুপুরে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে  হত্যা 

দিনদুপুরে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে  হত্যা 

কক্সবাজার প্রতিনিধি : দিনদুপুরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে  সন্ত্রাসীরা। মঙ্গলবার  (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে  উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমাম হোসেন (৩০)। সে ক্যাম্প-১ ইস্ট এর জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ওই ক্যাম্প এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!