
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স শেরপুর জেলা শহরের পৌরসভার নারায়ণপুর মহল্লায় ৩ ডিসেম্বর রোববার দুপুর ১টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ফেনসিডিলসহ পার্থ দত্ত (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারি শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার মৃত পীযুষ কান্তি দত্ত’র ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) উম্মে তাসলিমা সরকার সহ সঙ্গীয় ফোর্স রোববার দুপুরে শেরপুর জেলা শহরের পৌরসভার নারায়ণপুর মহল্লায় এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ওই মহল্লার বাসিন্দা মৃত পীযুষ কান্তি দত্ত’র ছেলে পার্থ দত্তকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থেকে এবং বশত ঘরের তোষকের নিচে রাখা ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি পার্থ দত্তকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী