
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫১০ গ্ৰাম গাজা সহ ২ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার( ২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক এর দিক নির্দেশনা অএ জেলায় অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদক দ্রব্য ৫১০গ্ৰাম গাজা উদ্ধার এবং ২ জন আসামি কে গ্ৰেফতার করে।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে উক্ত থানাধীন ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের দুর্গাপুর বাজার এলাকায় সন্দেহ ব্যাক্তি মোঃ রবিউল ইসলাম (কালু) পিতা- মৃত নুরুল ইসলাম, সাং দুর্গাপুর থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগায়ের দেহ তল্লাশি করে ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এছাড়াও সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১২ নং সালান্দর ইউপির অন্তর্গত আরাজি কৃষ্টপুর সাকিনস্থ ভাংগাপুর নামক ব্রিজের উপর সন্দেহভাজন ব্যক্তি মোঃ রানা ইসলাম (২৯) পিতা আজগর আলী, স্থায়ী ঠিকানা সাং -আরাজি কৃষ্টপুর থানা সদর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও এর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম শুকনো গাজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার জানান জেলা সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁ জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল