প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ৩:২৪ অপরাহ্ণ
মহেশখালীর সন্ত্রাসী বদাইয়া অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী মগডেইল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী গতকাল দুপুরে সংবাদ সম্মেলেন জানান, গোয়েন্দা সূত্রে মাতারবাড়ী পুলিশ ক্যাস্পের আইসি এসে আই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট মাতারবাড়ী মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তালিকাভূক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক তার কাছ থেকে ২টি দেশিয় তৈরি বন্দুকসহ তিন রাউন্ড গুলি ১টি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসী মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া মাতারবাড়ী মাইজ পাড়া এলাকার মোস্তাক আহমদের সন্তান। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিগত সময় একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.