প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
তালতলী মহিলা মাদক ব্যবসায়ি আটক

মোঃ নাজমুল হোসেন বিজয় ,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিসে পাড়া গ্রাম থেকে সাবিনা আক্তার নামে এক মাদক কারবারীকে আটক করছে পুলিশ।
জানা গেছে ২৫ নভেম্বর রাত ১ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিওিতে নামিসে পাড়া গ্রাম থেকে ইব্রাহিম পহলান এর স্ত্রী সাবিনা আক্তার কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম খান বলেন গোপন সংবাদের ভিওিতে সাবিনা আক্তারকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.