
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয় ।এসব রোহিঙ্গা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।
তিনি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফে একটি এলাকায় রাখে পাচারকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করে। এসময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে।
ওসি আরও জানান, মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম এখনো মাঠে রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য