হোম » অপরাধ-দুর্নীতি » মহেশখালীতে গুলি করে যুবককে হত্যা

মহেশখালীতে গুলি করে যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় এহেছান নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালীর মগরিয়াকাটা এলাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনার আরও ৫ জন আহত হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহেল বড় মহেশখালীর মগরিয়াকাটা আমতলী গ্রামের উসমানের ছেলে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বুধবার (১৫ নভেম্বর) রাতে বড় মহেশখালী আমতলী দোকানের ভেতর গ্লাসে পানি খাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ওই কথা কাটাকাটির জেরে মগরিয়াকাটা আমতলী এলাকায় এহেছান নামে ওই যুবক প্রকাশ্য দিবালোকে সোহেলকে গুলি করে হত্যা করে। তাকে বাচাতে গিয়ে এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!