প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ
মির্জাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া গ্রামের মৃত খালেক সিকদারের ছেলে রাসেল সিকদার।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মির্জাগঞ্জ থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল সিকদারকে ৯ মাসের সাজা প্রদান করে আদালত। তিনি ১০ বছর যাবত পলাতক ছিলেন।
বুধবার সকালে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.