
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় রিফাত হত্যার রহস্য উদঘাটন ও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)।
বুধবার সকালে ঠাকুরগাঁও পিবিআই কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে নিশ্চিত করেন মাহফুজ্জামান আশরাফ অতিরিক্ত ডিআইজি (পিবিআই) ঠাকুরগাঁও।
আটকৃতরা হল রবিউল ইসলাম ,কামরুল হাসান ,সিরাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, অতুলবর্মন ,আলমগীর হোসেন ও নাসির উদ্দিন এরা প্রত্যেকেই পঞ্চগড় জেলার বাসিন্দাগত ১৬/১০/২৩ ইং তারিখে ফটোচালক রিফাতের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে রুইয়া থানা পুলিশ।
হত্যার কোন ক্লু না থাকায় এর তদন্তভার পরে পিপিআই এর উপর: ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত এবং তাদের জবানবন্দি গ্রহণের পর ৭ জনকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই জানায় মূলত অটো চার্জার ছিনতাই এর উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড পুরো চক্রটি গ্রেফতার করা হয়েছে।সর্বোচ্চ শাস্তি নিশ্বচিত করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল