
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) ভোরে ভৈরব উপজেলার কমলপুররস্থ একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শরিফুল আলম ছাড়াও গ্রেফতারকৃত অন্যরা হলেন, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম উল্লিখিত পাঁচজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে।পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ ৫ জনকে গ্রেফতার করে।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ পাঁচ জনের গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।
বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।এতে বিএনপির দুইজন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করে।মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা