
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ মো. সোহেল মিয়া (২৬) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ( ৪ নভেম্বর) ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাস
থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক সোহেল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালী গ্রামের মো. আকবর আলীর ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বরে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাসে তল্লাশী চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, মো. সোহেল মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা