হোম » অপরাধ-দুর্নীতি » হাইকোর্টের আদেশ অমান্য, নন্দীগ্রামে ব্যাবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ

হাইকোর্টের আদেশ অমান্য, নন্দীগ্রামে ব্যাবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: হাইকোর্টের আদেশ অমান্য করে নন্দীগ্রামে ব্যবসা প্রতিষ্টান জবর দখলের চেষ্টা করায় থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) অভিযোগটি করেন নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মৃত আলহাজ্ব আলীর ছেলে মো:-আতিকুর রহমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে মহাতাব, মৃত মনির হোসেনের ছেলে ফেরদৌস আলী, আবু তাহের প্রাং ছেলে আ: হাকিম, বর্ষন গ্রামের মৃত মহির উদ্দিন ফকিরের ছেলে আব্দুল গফুর এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। বিবাদীগন আমার ক্রয়কৃত দখল ভুক্ত সম্পত্তিতে থাকা দোকান ঘর জোর পূর্বক দখল করিবে বলে ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি ধামকি প্রদান করছে ।
একপর্যায়ে গত  ৩০ অক্টোবর বিকেল ৪টায় বিবাদীগন আমার ক্রয়কৃত সম্পত্তিতে থাকা দোকানঘরের সামনে এসে জোর পূর্বকভাবে দোকানঘর জবর দখলের চেষ্টা করে,আমি তাদের বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তাদের গালিগালাজে নিষেধ করিলে তারা আমাকে ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি ধামকি সহ মারপিট করার হুমকি দিতে থাকে।
বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি যেকোন সময় আইনশৃঙ্খলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবিষয়ে বিবাদী আব্দুল হাকিম ও আব্দুল গফুর জানান, মুল মালিক ভোজনের নামে সি এস এম আর আর ও আর এস রয়েছে।
তার কাছ থেকে ও তার ওয়ারিশদের নিকট থেকে আমি সম্পত্তি ক্রয় করেছি। অপরদিকে বাদি আতিকুর রহমান জানান বিজরুল মৌজার সিএস ৭২, এম আর আর ১২৫, এস আর ২৮, সাবেক দাগ ৫৪৭, হাল ১২১৯, ভিটা ১৪ শতকের কাতে ৭শতক এর উপর পাকা দোকানঘর নির্মান করে ভারা দিয়ে আসছি হঠাৎ করেই বিবাদীগন আমার ঘর জবর দখল করার চেষ্টা করছে।
হাইকোর্টের স্থগিত আদেশ থাকার পরেও তারা জোর করে ঘর দখলের চেষ্টা করছে। বিজরুল গ্রামের স্থানীয় হাফিজুর রহমান ও জুলকার নায়িন বলেন, ২০-২৫ বছর ধরে আতিকুর রহমান উক্ত যায়গা ভোগ দখল করে আসছে। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ কররে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করার জন্য এসআই বিকাশ চক্রবর্তীকে নির্দেশ দিয়েছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!