
রবিউল হাসান লায়ন : বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ হত্যাকারী এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুল আলম মুক্তার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি-উদ-দৌলা চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ এর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তা আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ জেলা শাখার সভাপতি মাসুদুল হক সবুজ, সাধারণ সম্পাদক সোলাইমান লাভলু প্রমূখ।
এ সময় বক্তারা পুলিশ হত্যাকারী, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা