
আঃ খালেক মন্ডলঃ ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আমিরুল ইসলাম ওরফে পারভেজ (৩২) নামে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় জড়িত থাকায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে পলাশবাড়ী ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা এবং ঢাকায় মো. সুলতান।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী