
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১র সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মোঃ আশরাফুল (২০)। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে র্যাব-১১র একটি অভিযানিক দল সোনারগাঁওয়ে জামপুরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।
গতকাল সোমবার দুপুরে র্যাব ১১ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানান।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল এবং বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা অবস্থান করায় সেই সুযোগ কে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামী দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামী কৌশলে আত্মগোপন করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁও থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান