
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৬ অক্টোবর) আড়াইটায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আব্দুর রউফ অরফে ঝুন্টু (৩৮), সে বাঘা থানার আলাইপুর (গাবতলী পাড়া), গ্রামের মোঃ আকরাম আলীর ছেলে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামী পালিয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টায় র্যাব -৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা