প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
ধুনটে পথচারীদের মারপিট করে নগদ টাকা মালামাল লুট করে ডাকাত দল

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে দুধর্ষ ডাকাতী সংঘঠিত হয়েছে। পথচারীদের অস্ত্রে মুখে জিম্মি করে মারধর নগদ টাকা সহ মোবাইল ফোন লুট।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাতি অনুমান সাড়ে ৯ টার দিকে উপজেলার সোনাহাটা গোশাইবাড়ি সাড়কের চাপড়া কদম তলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সঙ্গবদ্ধ ডাকাত দল একটি ইউক্যালিপটারের একটি গাছ কেটে রাস্তা বেরিকেট দিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত সময়ে পুলিশ লুষ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে পারেনী।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা সোনাহাটা গোশাইবাড়ি সড়কের চাপড়া গ্রামের ফাঁকা রাস্তায় গাছ কেটে বেরিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচল কারী বিভিন্ন এলাকার প্রায় ১০ জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে তাদের কাছ থাকা মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাত দলের কবলে পাড়া চাপড়া গ্রামের আব্দুল মালেক একই গ্রামের মনি ও রুহুল আমিন এই তিন জনকে বেদম মারপিট করে ৭,হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছেন। ডাকাত দলের কবলে পাড়াদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।
ধুনট থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং রাত থেকেই ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.